ব্যবসার সুযোগ নষ্ট করে দিবেন না
উপরের হেডলাইনটা পড়লে একটু ভিন্ন রকম মনে হতে পারে। ব্যবসার সুযোগ কিভাবে নষ্ট করে?
জি, বিষয়টা এমনই, আমরা অনেকেই ব্যবসার সুযোগগুলো নষ্ট করে দিচ্ছি বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করছে তারা আবার অফলাইনে যারা করছে তারাও। আসুন ব্যাখ্যা করি কিভাবেঃ
ক) অস্বাভাবিক প্রতিযোগিতা করতে গিয়ে
খ) শুধু পন্যের খরচ তুলতে গিয়ে
গ) কম লাভে বেশি সেল করতে গিয়ে
ঘ) অপরিচিত পন্য পুশ সেল করতে গিয়ে
ঙ) পন্য সিলেকশনে ভুল করতে গিয়ে
ক) অস্বাভাবিক প্রতিযোগিতা করতে গিয়েঃ আমরা অস্বাভাবিক প্রতিযোগীতার মুখোমুখি হয়ে অনেক সময় পন্যের মূল্য এমন কমিয়ে ফেলি যাতে করে আমরা কেনা দামে বা খুব সামান্য লাভে পন্য বিক্রয় করে ফেলি। যেমন বিশেষ করে কম্পিউটার সামগ্রী, গ্যাজেট পন্যগুলোর ক্ষেত্রে এটা বেশি ঘটে থাকে। বেশি সেল করতে গিয়ে নূন্যতম মূল্য থেকেও কম মূল্য অফার করে ফেলি। নূন্যতম পন্যমূল্য বলতে যে মূল্য অবশ্যই প্রদেয়। আমরা এক্ষেত্রে মূল্য নির্ধারনের বিষয়টি অনুসরন করতে পারি। তবে অবশ্যই অস্বাভাবিক প্রতিযোগিতা করতে গিয়ে ব্যবসার সুযোগগুলো নষ্ট করা যাবে না।
খ) শুধু পন্যের খরচ তুলতে গিয়েঃ আমরা অনেক সময় পন্য বিক্রয় করতে না পেরে শুধু কেনা মুল্যে পন্য বিক্রয় করে দেয়ার জন্য আমরা অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে ফেলি। এটা আমাদের স্বাধীনতা নিজের পণ্য নিজের মতো করে বিক্রয় করা কিন্তু আমরা যদি কেনা মূল্যে পন্য বিক্রয় করি তাতে অন্যেদের যেমন ব্যবসার ক্ষতি হয় তেমনি অন্যরাও আমাদের ক্ষতি করতে পারে এভাবে কেনা মূল্যে পন্য ছেড়ে দিয়ে। তাই এটাকে আমরা এভয়েড করতে পারি ব্যবসায়ীদের কাছে পন্যগুলো বিক্রয় করে তাতে পন্যের বাজার নষ্ট হয় না। বিশেষ করে যারা ক্ষনস্থায়ী বা সিজেনাল ব্যবসায়ী তারা এমন কাজ করেন। আপনি ব্যবসায় থাকুন কিংবা না থাকুন ব্যবসার বাজার নষ্ট করা যাবে না।
গ) কম লাভে বেশি সেল করতে গিয়েঃ প্রতিটা প্রতিষ্ঠানের কিছু ব্যয় থাকে যেমন অফিস বা দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন, নিজের সময়ের মূল্য এসব বিবেচনা করেই মূল্য নির্ধারন করতে হয়। আমরা অনেকেই কম লাভে বেশি সেল করতে আগ্রহী হই কিন্তু দাম কমানোর পরেও যদি বিক্রয় আশানুরুপ না হয় সেক্ষেত্রে পূনরায় সে পন্যের মূল্য বাড়ানোর সুযোগ থাকে না।
ঘ) অপরিচিত পন্য পুশ সেল করতে গিয়েঃ যেসব পণ্য সম্পর্কে আমাদের ধারনা নেই বা বিস্তারিত জানা নেই এমন পন্য পুশ সেল করতে গিয়ে আমরা সমস্যায় পতিত হই। যে পন্য নিয়ে আমরা ব্যবসায় নামব সে পণ্য সম্পর্কে বিস্তারিত ধারনা থাকা অত্যাবশ্যক অথবা পন্য সংগ্রহের পূর্বে পন্য সম্পর্কে জেনে নেয়া উত্তম। পুশ সেল করতে গিয়ে আমরা অনেক সময় ক্রেতার কাছে পন্যের চাহিদা কমিয়ে ফেলি যার দরুন একটা নেগেটিভ ধারনা তৈরী হয়। অবশ্যই পুশ সেল করার আগে অপরিচিত পন্যের বিষয়ে ব্যাপক ধারনা রাখতে হবে এতে করে ক্রেতাকে কনভিন্স করা সহজ হয়।
ঙ) পন্য সিলেকশনে ভুল করতে গিয়েঃ ব্যবসার প্লাটফর্ম বাছাই করার আগে পন্য বাছাই বা সিলেকশন জরুরী যেমন দরুন আপনি কোন ক্যাটাগরীর পন্য নিয়ে কাজ করবেন, কোন ধরনের ক্রেতাকে টার্গেট করবেন এটাও জরুরী। পন্য সিলেকশন ভুল করে ব্যবসার সুযোগ নষ্ট করবেন না কারন বারবার শুরু করা মোটেও সহজ কাজ নয় তাই ব্যবসা শুরুর আগেই পন্য নিয়ে এনালাইসিস করুন এরপর সিদ্ধান্ত নিন কোন ধরনের পন্য নিয়ে ব্যবসারম্ভ করবেন।



