ডিরেক্টরী লিস্টিং এর মাধ্যমে আয় করার উপায়
অনলাইন ইনকামের বিষয়টি এখন খুবই পরিচিত একটি বিষয় কিন্তু সবার জন্য সহজ নয়। বিভিন্নভাবে অনলাইনে আয়ের সুযোগ থাকলেও অনেকের পক্ষে সম্ভব হয় না। যেমন অনলাইনে আয়ের জন্য কখনো ওয়েবসাইট প্রয়োজন হয়, কখনো ব্লগ তৈরী করতে হয়, আবার কখনো ওয়েবসাইটের কিছু কাজ জানতে হয়। ফিভার কিংবা ফ্রিল্যান্স ইনকামের জন্যও কিছু দক্ষতা প্রয়োজন হয়। এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে। অনলাইন আয় খুব যে সহজ তা নয় এমনও অনেকে আছেন ১০/১৫ হাজার খরচ করে কোর্স করে ২/৪ হাজার টাকাও আয় করতে কষ্ট হয়। অনেকে ভুল পথে ইনভেস্ট করেও হাজার হাজার টাকা নষ্ট করেন। এখন মার্কেট বাংলাদেশ থেকে কিভাবে আয় করতে পারবেন সে বিষয়ে কিছু আলোচনা করছি। এটাকে অনলাইন ইনকাম বলার কারন যার যার এলাকায় বসেও এখান থেকে আয় করা সম্ভব।
মার্কেট বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে আপনি কয়েক ধরনের আয়ের সুযোগ পাবেন। যেমনঃ
১) ডিরেক্টরী লিস্টিং করার মাধ্যমে
২) বিজ্ঞাপন সংগ্রহ করার মাধ্যমে
৩) নিজ নিজ পণ্য সেবা বিক্রয়ের মাধ্যমে (অফার)
৪) অন্যের পন্য বিক্রয়ের মাধ্যমে
৫) এজেন্সীশীপের মাধ্যমে
১) ডিরেক্টরী লিস্টিং করার মাধ্যমেঃ মার্কেট বাংলাদেশ একটি অনলাইন ডিরেক্টরী সাইট যেখানে ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন কোম্পানীর প্রোফাইল দেয়া থাকে। অনলাইন ডিরেক্টরীতে বিভিন্ন প্যাকেজ রয়েছে যেসব প্যাকেজে শ্রেণীভেদে সুযোগ-সুবিধাও ভিন্ন ভিন্ন। আপনি যে কোন স্থানে বসে আপনার পরিচিত অথবা মার্কেটিংকৃত কোন প্রতিষ্ঠানকে যে কোন প্যকেজে অর্ন্তভূক্ত করতে পারেন। লিস্টিং ভ্যালুর উপর আপনি পাবেন ৩০%। যেমন লিস্টিং ভ্যালু ১০০০ টাকা হলে আপনি পাবেন ৩০০ টাকা, ২০০০ টাকা হলে পাবেন ৬০০ টাকা কিংবা ৫০০০ হলে পাবেন ১৫০০ টাকা। এখন আপনি যতবেশি মার্কেট বাংলাদেশ ডিরেক্টরী সম্পর্কে জানবেন ও বুঝবেন ততবেশি আপনার বিক্রয় আসবে।
Free লিস্টিংগুলো করতে পারেন ঘরে বসে এজন্য প্রতিটা লিস্টিং-এ পাবেন ৫টাকা হারে। আমাদের ফ্রি লিস্টিং থেকে কোন আয় নেই তবুও অনলাইন ওয়ার্কারদের পরিশ্রমকে মূল্যায়নের জন্য অল্প টাকা সম্মান করা হয়। আপনি ঘরে বসে একদিন ১০/১৫ টা লিস্টিং অনায়াসে করতে পারেন।
২) বিজ্ঞাপন সংগ্রহ করার মাধ্যমেঃ মার্কেট বাংলাদেশ সাইটের বিজ্ঞাপন সংগ্রহ করার মাধ্যমে আপনি আয় করতে পারেন (বিজ্ঞাপন মূল্য তালিকা)। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সংগ্রহ করে আপনি ২৫-৩৫% পর্যন্ত আয় করতে পারেন। এটাকে আপনি প্রফেশনালিও নিতে পারেন কারন বর্তমানে অনলাইনে বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হচ্ছে। আপনি দেশের যে কোন কোম্পানীর বিজ্ঞাপন সংগ্রহ করতে পারেন।
৩) নিজ নিজ পণ্য সেবা বিক্রয়ের মাধ্যমে (অফার)ঃ আমরা অনলাইনে পণ্য বিক্রয়ের জন্য ওয়েবসাইট করে থাকি কিন্তু শুধু ওয়েবসাইট থাকলে চলবে না সে সাইটকে প্রমোট বা বুস্ট করতে হবে। তা না হলে ক্রেতা আপনার ওয়েবসাইট বা পেজে আসবে না। আমাদের মার্কেট বাংলাদেশে প্রতিটি পণ্যের ভিউ সংখ্যা ভাল কারন এখানে SEO করার সুযোগ আছে। যে কারনে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে না একটা প্রিমিয়াম আইডি নিয়ে আপনার পণ্যগুলো তুলে এবং প্রয়োজনে তা নিজের ওয়েবসাইট বা পেজে সংযুক্ত করুন।
৪) অন্যের পন্য বিক্রয়ের মাধ্যমেঃ ধরুন আপনার পণ্য নেই কিন্তু কোন না কোন কোস্পানীর পণ্য বিক্রয়ের সুযোগ আছে, এক্ষেত্রে অফলাইনের পাশাপাশি আপনি পণ্যটি অনলাইনেও সেল করতে পারেন। আপনি কোন প্রডাক্টের ডিলার বা এজেন্ট হয়েছেন কিন্তু তা সাধারনের মাঝে ছড়িয়ে দিতে প্রয়োজন অনলাইন সার্ভিস। এভাবেও আপনি অন্যের পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারেন।
৫) এজেন্সীশীপের মাধ্যমেঃ আমরা মার্কেট বাংলাদেশ সারাদেশে এজেন্সী নিয়োগের মাধ্যমে দেশব্যাপী ডিরেক্টরী লিস্টিং ও বিজ্ঞাপন দাতা সংগ্রহ করছি। যদি আপনার কোন কম্পিউটার/ আইটি/ বিজ্ঞাপন প্রতিষ্ঠান থাকে আপনিও হতে পারেন আমাদের এজেন্ট।
পরিশেষে, যারা আয় করতে চান পরিশ্রম করে তারা মোবাইলে কথা বলে নিতে পারেন। তবে অবশ্যই পুরো বিষয়টা পড়ে নিন এবং লিংকগুলো দেখে নিন।
ফোনঃ 01789-110048 ধন্যবাদ



