সিপিএ কি? কিভাবে আয় করা যায়?

ইন্টারনেটভিত্তিক আয়ের অনেকগুলো উপায়ের মধ্যে সিপিএ/CPA অন্যতম। বর্তমান তরুন সমাজে অনলাইনভিত্তিক আয়ের প্রবল আগ্রহ দেখা যায়, ফ্রি-ল্যান্সিং, ডিজাইনিং ও সিপিএ’র মাধ্যমে চমৎকার আয় করা সম্ভব। আজকের আলোচনার মূল ট্রপিক ’সিপিএ’।

সিপিএ কি? What is CPA

CPA এর পুরো হলো Cost Per Action, কষ্ট-পার-একশন। প্রতিটি নির্দিষ্ট কাজ বা অ্যাকশন সম্পন্ন করলেই বিনিময়ে কমিশন পাওয়া যায়। ফরম পূরন, অ্যাপ ইনষ্টল, ই-মেইল সাইন আপ ইত্যাদি অনেক ধরনের কাজ সিপিএ মার্কেটিং এর অর্ন্তভূক্ত। কাজের ধরন অনুযায়ী কমিশনের তারতম্য হয়ঃ

CPA মার্কেটিং-এ চারটি ধাপ

  1. CPA নেটওয়ার্ক নিবন্ধন করে লিংক তৈরী করা
  2. নিজস্ব ওয়েবসাইট বা অন্য কোন মাধ্যমে কনটেন্ট বা বিষয়বস্তু তৈরী করে লিংক প্রমোট করা
  3. প্রমোটকৃত লিংকের মাধ্যমে ভিজিটরের নির্দিষ্ট কাজ বা একশন সম্পন্ন করা
  4. কমিশন এর মাধ্যমে আয়

১. CPA নেটওয়ার্ক নিবন্ধন করে লিংক তৈরী করাঃ অনেক সিপিএ নেটওয়ার্ক রয়েছে সিপিএ মার্কেটিং শুরু করার জন্য। কাজ শুরুর আগে এসব নেটওয়ার্কে রেজিষ্ট্রেশন করতে হয়। কিছু নেটওয়ার্কের নামঃ CPAHub, CPABeko, SwiftAds, Ads Hero,  Fireads,  CPALead,  CPARK,  Adtrafico,  CPAGrip, BD Cash, 24scan, Spicyoffers, Adult Revenues, Vortex Advertising, Golden Goose, CPA SMILE,  ByOffers, Affcredit, Adcrax, Cpamatica এমন অসংখ্য নেটওয়ার্ক রয়েছে, তবে শুরুতে সহজে রেজিষ্ট্রেশন করা যায় এমন কোথাও শুরু করা উচিত।

২. কনটেন্ট তৈরী ও লিংক প্রমোটঃ প্রথমেই নিশ্চিত হতে হবে কোন বিষয়ে (কনটেন্ট) নিয়ে কাজ করতে চান। এটি স্বাস্থ্য, প্রযুক্তি, লাইফ-ষ্টাইল, বিজ্ঞান ইত্যাদি নানা কিছু হতে পারে। কিভাবে সুন্দর করে কনটেন্ট তৈরী করে লিংক প্রমোট করতে হয় তা জানুন। অভিজ্ঞ সিপিএ মার্কেটারদের সাথে কথা বলে নিতে পারেন এ বিষয়ে। নিজস্ব ওয়েবসাইট বা অন্য কোনো জায়গায় কনটেন্ট তৈরী করে লিংক প্রমোট করলে প্রথমেই গুগল সার্চে র‌্যাংক করা নাও যেতে পারে। সেক্ষেত্রে কনটেন্ট বিভিন্নভাবে প্রমোশন করা যেতে পারে যেমন- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা, গুগল, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেয়া, ই-মেইল মার্কেটিং করা, SEO জোরদার করা।

৩. যেসব বিষয় জানা প্রয়োজনঃ কাজ শুরুর আগে সিপিএ প্রোগ্রামের শর্তসমূহ জেনে রাখতে হবে। যেমন ধরুন জাপানী একটি কোম্পানী তাদের পন্যের জন্য সিপিএ প্রোগ্রাম চালালো যা শুধু ইউরোপের প্রযোজ্য, এবার আপনার প্রমোট করা লিংকে যদি এশিয়া থেকে ভিজিটর যায় তাহলে কোন লাভ নেই বিষয়টা এমনই।  নিচের কিছু বিষয় জেনে রাখুন অবশ্যইঃ

  • ক. বাংলাদেশ থেকে একাউন্ট তৈরী করা যায় কিনা
  • খ. কোন কোন মাধ্যমে পেমেন্ট তোলা যায়।
  • গ. বাংলাদেশ থেকে পেমেন্ট তোলার ব্যবস্থা কি, সর্বনিন্ম কত পেমেন্ট তোলা যায়
  • ঘ. কমিশনের পরিমাণ কত

 For CPA & Other Courses Visit: 

Add comment

About directory

Market Bangladesh is a dynamic online directory. It helps to increase and expand business. One can create firms or shop profiles and add images of products & services with the help of our representatives and also create Offers and Events. It will be effective and efficient for all classes of people and businesses. Continue

Amazon

User Area



Not registered yet?

Join the system.

Create an account