Startup Business Idea
স্টার্টআপ কি?
যখন একটি কোম্পানী বাজারে নতুন এবং মৌলিক কোন সেবা বা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তখন তাকে স্টার্টআপ বলা হয়। এক বা একাধিক উদ্যোক্তা মিলে স্টার্টআপ শুরু করতে পারে। স্টার্টআপের মূল উদ্দেশ্য হলো পরিকল্পনা অনুযায়ী ছোট প্রতিষ্ঠানকে আস্তে আস্তে বড় প্রতিষ্ঠানে রুপদান।
স্টার্টআপ কোম্পানীর বৈশিষ্ট্য
স্টার্টআপ যেহেতু নতুন বা ইউনিক কোন আইডিয়া সমন্বয় এজন্য এর কিছু বৈশিষ্ট্য বিদ্যামান, একনজরে বৈশিষ্ট্যগুলো দেখিঃ
- আইডিয়া হবে ইউনিক অর্থাৎ এ ধরনের কোম্পানীর অস্তিত্ব নেই এমন
- আইডিয়াটি হবে নতুন অথবা পুরোনো কোন বিষয়ের নতুন সমাধান বা পথ
- আইডিয়াটি হবে অনেকের কাছে আকর্ষনীয় এবং ক্রিয়েটিভ
- যারা শুরু করবেন সবার মধ্যে স্টার্টআপের সকল বিষয় পরিস্কার থাকতে হবে।
যেভাবে স্টার্টআপের পরিকল্পনা করবেন
স্টার্টআপের পরিকল্পনা হতে হবে সূদুরপ্রসারী ও ইতিবাচক, সেবামূলক অথবা পণ্যভিত্তিক যাই হোক না কেন কিভাবে পরিকল্পনা করবেন দেখে নিই-
- স্টার্টআপ মিশনের বিবরণ
- সেবা বা পণ্যের বিস্তারিত বিবরণ
- সেবা বা পন্যের সম্ভাব্য বাজার অর্থাৎ টার্গেট কাস্টমার বাছাই
- কোম্পানী বা সংস্থার খসড়া বিবরণ
- মোট বিনিয়োগ বা মূলধনের পরিমাণ
- খরচের বিবরন বা বাজেট প্রণয়ন
বাংলাদেশে স্টার্টআপ
বাংলাদেশে প্রযুক্তিখাতে নতুন ব্যবসা উদ্যোগ বা স্টার্টআপের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যোগাযোগ খাতের ‘পাঠাও’ এর মতো আরো বেশ কিছু স্টার্টআপ ইতোমধ্যে বাজারে এসেছে।
কিছু স্টার্টআপ আইডিয়া যা দিয়ে শুরু করতে পারেনঃ
১) অনলাইন কোচ
২) প্রেজেন্টেশন ডিজাইন
৩) ওয়েব ডিজাইন
৪) অ্যাফিলিয়েট সেলস এন্ড মার্কেটিং
৫) ব্লগিং
৬) ডোমেইন নেম ট্রেডিং
৭) ইউটিউব চ্যানেল
৮) ফেসবুক কমিউনিটি সেলস
৯) ফিটনেস সেন্টার
১০) ট্রান্সলেটর
১১) কন্টেন্ট মার্কেটিং
১২) প্রুফ রিডার এন্ড এডিটিং
১৩) ফার্নিচার ডিজাইন এন্ড প্রডাকশন
১৪) হ্যান্ডমেড জুয়েলারী এন্ড শো-পিস
১৫) স্মার্ট লাইটিং
১৬) থ্রিডি পেইন্টিং এন্ড থ্রিডি প্রিন্টিং
১৭) হলিডে মেকারস্
১৮) সিকিউরিটি ডিভাইস এন্ড সার্ভিস
১৯) মোবাইল ফুড শপ
২০) শেয়ার রাইডিং সার্ভিস
ইত্যাদি অসংখ্য স্টার্টআপ আইডিয়া দিয়ে শুরু করতে পারেন.........


