কিভাবে ট্রেড লাইসেন্স করবেন

ট্রেড লাইসেন্স কি

ট্রেড লাইসেন্স হলো স্থানীয় সরকার কতৃক প্রদত্ত ব্যবসার লাইসেন্স। ব্যবসার প্রথম এবং অবিচ্ছেদ্য একটি অনুমতি হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড মানে হচ্ছে ব্যবসা আর লাইসেন্স মানে হচ্ছে অনুমতি, অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা/ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন কিন্তু এটা সম্পুর্ণ অবৈধ এবং আইন বিরোধি । এই ট্রেড লাইসেন্স বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ (City Corporation Taxation Rules, 1983) এর অধিনে ইস্যু করে থাকে । যেহেতু এই ট্রেড লাইসেন্স সরকারী প্রতিষ্ঠান হতে ইস্যু করা হয় তাই আপনার ব্যবসার বৈধতার প্রতিক হচ্ছে এই ট্রেড লাইসেন্স ।

কিভাবে ট্রেড লাইসেন্স করবেন

ব্যবসার প্রথম অত্যন্ত প্রয়োজনীয় একটি লাইসেন্স বা অনুমতিপত্র হলো ট্রেড লাইসেন্স। এটি যে কোন এলাকার যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকেও ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।

কিভাবে করবেন?

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। ১৯৮৬ সালের মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন বিধিমালার ৪৪(১) বিধি অনুসারে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স আবশ্যক।

যেসব কাজের জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়ঃ

  • ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট খুলতে
  • সরকারী বা বেসরকারী কোন দরপত্র বা টেন্ডারে অংশ নিতে
  • ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমনে
  • প্রতিষ্ঠানের মালিকানা প্রতিষ্ঠার জন্য।

যোগ্যতাঃ নারী-পুরুষ উভয়ই ট্রেড লাইসেন্স করতে পারবে। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। কোন না কোন ব্যবসার জন্য এই লাইসেন্স ইস্যু করা হয়।

আবেদন ফরম সংগ্রহঃ ট্রেড লাইসেন্সের জন্য দু’ধরনের ফরম রয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০টাকা।

  • ফরম ’আই’ ( Form 'I') - ছোট ও সাধারন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য
  • ফরম ‘কে’ (Form 'K') - বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য

লাইসেন্স ফিঃ

সিটি কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠানের কার্যক্রম ও অবস্থান বিষয়ে তদন্ত হওয়ার পর প্রতিবেদনের উপর ভিত্তি করে লাইসেন্স ফি নির্ধারন হতে পারে। লাইসেন্স ফি ২০০ টাকা হতে ২৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানের ধরন ও আকার অনুযায়ী এই ফি নির্ধারন হতে পারে।

যেসব তথ্য সংযোজন করতে হবেঃ

ট্রেড লাইসেন্সের আবেদনে একটি নাম প্রস্তাব করা হয়। কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নাম বরাদ্দ দেয়। যেসব তথ্য আবেদন ফরমে প্রদান করতে হয়-

  • দোকান/অফিস ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি
  • নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি
  • আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ১৫০/৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পার্টনারশিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে।

        ফ্যাক্টরী / কারখানার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে

 

  • পরিবেশের ছাড়পত্রের কপি
  • প্রস্তাবিত ফ্যাক্টরী/কারখানার পার্শ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ
  • প্রস্তাবিত ফ্যাক্টরী/কারখানার পার্শ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিপত্র
  • ফায়ার সার্ভিসের ছাড়পত্র
  • ঢাকা সিটি কর্পোরেশনের নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকরিনামা ১৫০/৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত।

        সিএনজি স্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে

 

  • বিস্ফোরক অধিদপ্তর/ফায়ার সার্ভিস এর ছাড়পত্র
  • পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/অনুমতিপত্র

        হাসপাতাল/ক্লিনিক এর ক্ষেত্রে

 

  • ডিরেক্টর জেনারেল স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র

        প্রিন্টিং প্রেস ও আবাসিক হোটেলের ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে

 

  • ডেপুটি কমিশনার কর্তৃক অনুমতিপত্র

এভাবে বিভিন্ন ব্যবসার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের ছাড়পত্র বা অনুমতিপত্র আবশ্যক।

আইনগত বিধিমালাঃ

  • একটি লাইসেন্স একাধিক ব্যবসায় ব্যবহার করা যায় না।
  • ধরন অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে, ব্যবসার ধরন পাল্টালে ট্রেড লাইসেন্সও পাল্টাতে হবে।
  • নতুন ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স করতে হবে।
  • একটি ট্রেড লাইসেন্স একাধিক ব্যক্তিও ব্যবহার করতে পারবেন না।
  • একটি ট্রেড লাইসেন্স শুধু একজন ব্যবসায়ী/উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন
  • ট্রেড লাইসেন্স কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়।

লাইসেন্স নবায়নঃ

প্রতিটি লাইসেন্সের মেয়াদ সাধারনত ১ বছর। প্রতি বছর নবায়ন করতে হয়। মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। এজন্য ট্রেড লাইসেন্সসহ আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হয়। লাইসেন্স নবায়ন ফি’র পরিমাণ নতুন লাইসেন্স ফি’র সমান হয় এবং ফি জমাদানের ব্যাংকের নাম ফরমে উল্লেখ করা থাকে।

Add comment

Security code
Refresh

About directory

Market Bangladesh is a dynamic online directory. It helps to increase and expand business. One can create firms or shop profiles and add images of products & services with the help of our representatives and also create Offers and Events. It will be effective and efficient for all classes of people and businesses. Continue

Amazon

User Area



Not registered yet?

Join the system.

Create an account