Panchagarh District At a Glance এক নজরে পঞ্চগড়
পঞ্চগড় জেলা (রংপুর বিভাগ) এটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। অবস্থান: ২৬°০০´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°১৯´ থেকে ৮৮°৪৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা, পূর্বে নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ছিটমহল ১১। এ জেলায় ভারতীয় ছিটমহলগুলি হচ্ছে বোদা উপজেলার পুঠিমারী, দৈখাত, শালবাড়ি, কাজলদিঘি, নাটক টোকা, নাজিরগঞ্জ; দেবীগঞ্জ উপজেলার বেহুলাডাংগা, বালাপাড়া কোটভাজানী, দহলা খাগড়াবাড়ি; সদর উপজেলার গারাতি ও সিংগীমারী।
পঞ্চগড় ছিল ব্রিটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত একটি থানা। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় এটি দিনাজপুর জেলাভুক্ত হয়। ১৯৮০ সালে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা সমন্বয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয়। ১৯৮৪ সালে জেলায় রূপান্তরিত হয়।

| আয়তন | ১,৪০৪.৬৩ বর্গ কিঃমিঃ | সংসদীয় আসন | ২ |
| জনসংখ্যা | ৯৮৭৬৪৪; (পুরুষ ৪৯৬৭২৫, মহিলা ৪৯০৯১৯) মুসলিম ৮২০৬২৯, হিন্দু ১৬৩৪০৪, বৌদ্ধ ২১, খ্রিস্টান ২৫১৩ এবং অন্যান্য ১০৭৭ | জনসংখ্যার ঘনত্ব | ৭০৩ জন (প্রতি বর্গ কি.মি.) |
| ঊপজেলা | ৫ | পৌরসভা | ২ |
| থানা | ৫ | ইঊনিয়ন | ৪৩ |
| মৌজা | ৪৬৩ | গ্রাম | ৮২৫ |
| বদ্ধ জলমহাল | ২০ একরের ঊর্দ্ধে- ১ টি ও অনুর্ধ ২০ একর- ১১৫ টি | উম্মুক্ত জলমহাল | ১৬ |
| হাট-বাজার | ১৩৫ | ইউনিয়ন ভূমি অফিস | ৪৩ |
| মোট জমি | ১,৪০,৫৩৪ হেক্টর | মোট আবাদী জমি | ১,০৮,২০০ হেক্টর |
| পাকা রাস্তা | ৪৪৯.৪৫ কিঃমিঃ | কাঁচা রাস্তা | ২,৬৫৭.৪৩ কিঃমিঃ |
| শিক্ষার হার | ৫১.০৮% (পুরুষ ৫৫.২০%, মহিলা ৪৮.৩০%) | খেয়াঘাট/ নৌকাঘাট | ৩ |
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; পঞ্চগড় জেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭;
পঞ্চগড় জেলার উপজেলাসমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭। Panchagarh District At a Glance এক নজরে পঞ্চগড়
| প্রখ্যাত ব্যক্তিত্ব |
ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কমরেড মোহাম্মদ ফরহাদ, মির্জা গোলাম হাফিজ, চিত্রনায়ক আব্দুর রহমান |
| নদ-নদী |
করতোয়া, মহানন্দা, নাগর, মরাতিস্তা, ডাহুক, পাথরাজ, তালমা, চাওয়াই, পাঙ্গা, ঘোড়ামারা, আতরাই, সিংগিয়া, তিরনই, রনচন্ডি, বেরং, জ়োড়াপানি, সাও, রসেয়া, ভূল্লী, কুরুম, পাম, বহু, |
| শিল্প প্রতিষ্ঠান | পঞ্চগড় সুগার মিলস লি:, জেমকন লিঃ, জেমজুট লিঃ, মার্শাল ডিস্টিলারী, |
দর্শনীয় স্থান
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |







