ড্রাগ লাইসেন্স যেভাবে করবেন
ঔষধের দোকান বা ফার্মেসী করার জন্য ড্রাগ লাইসেন্স আবশ্যক। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স করতে হয়। সাধারনত পৌরসভার ক্ষেত্রে ১৫০০-৩০০০টাকা এবং গ্রামে ১০০০-২০০০টাকার মধ্যে আপনি লাইসেন্স করে নিতে পারবেন। কিভাবে করবেন এবং প্রয়োজনীয় কাগজগুলো কি তা জেনে নেইঃ
১) ঔষধ প্রশাসনের নির্ধারিত আবেদন পত্র (ফরম-৭)
২) লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালান
৩) ফার্মাসিস্টের অঙ্গীকারনামা
৪) দোকান ভাড়ার রশিদ বা চুক্তিপত্রের সত্যায়িত কপি। নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের ফটোকপি।
৫) সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সের ফটোকপি।
ফার্মেসী পরিচালনার জন্য ফার্মাসিস্ট সনদ জরুরী। ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসী কাউন্সিল থেকে ছয় মাসের কোর্স করতে হয়।
সাধারনত নতুন লাইসেন্সের জন্য ২-৩মাস এবং নবায়নের জন্য ৭-১০দিন প্রয়োজন।
তথ্য ও উপাত্তের জন্য যোগাযোগ করুনঃ
ঔষধ প্রশাসন
১০৫-১০৬, মতিঝিল বা/এ
ঢাকা
ফোনঃ ০২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬


